ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সরকারে রয়েছি কিন্তু রাজপথ ছাড়িনি : ওবায়দুল কাদের

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনে রাখতে হবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে রয়েছি। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি।


এসময় সরকার হটানোর দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা।


রবিবার (২১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

ads
ads
ads

Our Facebook Page